অপেক্ষা
হেটে চলেছি সে বহুদূর
তাকিয়ে আছি বিশাল শূন্যতায়।
চার বছরের অপেক্ষা,
দূর অজানায়।
বলেছিল সে আসবে সকালবেলা
অপেক্ষার প্রানে তাকিয়ে থাকা আমি
আসলো সে দুপুরবেলা।
একটু বকাতেই তার মুখটা
মলীন হয়ে যায়,
বকতে পারি না তাকে
ভালবাসাটা যে ভীষণ ভার।
যার জন্য এত্ত প্রতীক্ষা,দিন গোনা
তারই নাকি একগাদা ব্যস্ততা ।
তার ভালবাসাটা আমার হাতছানি দেয়
কিন্তু কেন যেন,
ধরা দিতে চায় না।
এই বি.এস.সি টা শেষ হলেই বাচিঁ,
তখন তুমি থাকবে আমার কাছাকাছি।
তুমি খুলনা গেলে
মনে লাগে খুব ভয়।
কে জানে কি হয়?
কবে যে পাবো আবার তার দেখা?
তবে সেদিনের গোলাপগুচ্ছ টা,
আমার ভালবাসাটাকে আরেকবার প্রান দিল।
বলতে ইচ্ছে হয়,
এই ছেলেটা শুধুই আমার।
আবার কবে আমরা,
বিকেলের লালচে আকাশ দেখবো?
তালতলার স্টীটে আবার,
কবে হাটবো?
আবার কবে তুমি,
রিকশার হুডি নামিয়ে,
আলতো করে ছুয়ে দিবে আমায়!
কিন্তু তোমার উদাসীনতা,
আমার কল্পনাগুলোকে কাদিয়ে বেড়ায়।
