কাব্যগ্রন্থ: অবুঝ মনের সবুজ ছড়া(অপ্রকাশিত)
সবজান্তা
আল আমিন মুহাম্মাদ
এ্যাক ওক্কে এ্যাক–
আসমানটা দ্যাখ,
দুই দুগূণে দুই–
জানিস কি তুই?
তিন দুগূণে ছয়–
ক্যামন করে হয়?
চার দুগূণে আট–
আরো মাঠ-ঘাট,
পাঁচ দুগূণে দশ–
পাকা ফলের রস,
ছয় দুগূণে বারো–
জানিস্ কি আরো?
সাত দুগূণে চৌদ্দ–
মধু ক্যানো শুদ্ধ?
আট দুগূণে ষোলো–
উত্তরটা খোলো,
নয় দুগূণে আঠার–
যদি তুমি না পারো,
দশ দুগূণে কুড়ি-
পায়ে তোমার ধরি!
আর নাম্-তা ধরবোনা
সবজান্তা সাজবোনা।
………….