করোনাকালের কবিতা – এক

এক। এলোমেলো ভাবনা

  

 

 

 

 

 

এলোমেলো ভাবনা আসে

কদ্দিন আর থাকবো ঘরে

দেখবো ঐ মেঘ আড়ালে

আবারো কখন সুর্য হাসে।

 

এলোমেলো ভাবনা আসে

অচেনা একজন শত্রু এসে

থামিয়ে দিলো বিশ্ব শেষে

ছড়িয়ে পড়ছে সব দেশে।

 

এলোমেলো ভাবনা আসে

শব্দকটি শুনিওনি এ বয়সে

খুঁজি লকডাউন অভিধানে

দেখে খোকাখুকু খুব হাসে।

0.00 avg. rating (0% score) - 0 votes