তুমি আর ফিরবেনা

বাবার হাত ধরে স্কুলে যাওয়া আর
নানার হাত ধরে ঘরে ফেরা,
তোমার জন্য সবই অতীত।
তুমি ধরেছ অন্য হাত, অদৃশ্য সে হাত,
যে হাত তোমাকে নিয়ে গেছে অনেক দুরে,
যেখান থেকে তুমি আর কোনদিন ও ফিরবেনা,
ধরবেনা বাবার হাত, যাওয়া হবেনা সেই স্কুলে।
*
সেই অংকগুলোও আর করা হবেনা কোনদিন,
যেগুলো শেষবার খাতায় তুলেছিলে বাবার ভয়ে।
সেই বাক্যগুলো গঠন করা হবেনা কোনদিনও
যেগুলো বাংলা মিস তোমাকে দিয়েছিল।
সেই ওয়ার্ডগুলো মেনিংফুল হবেনা আর কোনদিন
যেগুলো ইংলিশ মিস তোমাকে দিয়েছিল।
ক্লাস থেকে ফিরে এসে বলবেনা আর”আব্বু আজ আমি ক্লাসের স্টার বয় হয়েছি,
এই দেখ মিস আমার হাতে স্টার একেঁ দিয়েছে,
তুমিত এসব দেখতেই পছন্দ কর,
আজ নিশ্চয় তুমি অনেক খুশি”।
*
তুমি এখন অন্য মানুষ, দুরের মানুষ,
১৩ই এপ্রিল তোমাকে নিয়ে গেছে বহু দুরে,
যেখান থেকে ফেরা হবেনা তোমার।
তুমি ছিলে ক্ষনিকের অতিথি হয়ে,
এসেছিলে মাত্র সাত বছর সাত মাস চার দিনের জন্য,
তাইতো মায়ায় জড়িয়ে বিলিন হয়ে গেল,
ভাসিয়ে গেলে চুখের জলে…। 😥

0.00 avg. rating (0% score) - 0 votes