করোনায় বৈশাখ
সাইকান
চৈত্রের খরা তাপে যখন দেশ পুড়ে
করোনার ভয়ে যখন লকডাউন শহরগুলো
ফাগুনের আগুন ঝরা দিন শেষে
তখনই বাংলায় বৈশাখ
এলো হাতেম তায়ির মতো।
পুরনো গ্লানি মুছে নতুন বছরকে
বাংলা আবার করেছে বরন,
কল্যানী, তুমিও কি পারবে
নতুন করে ছুতে আমার চরন।
প্রতিবছরের মতো এবার পালন
হবে না বৈশাখ
ছায়ানটে হবে না গান,
তবুও, তুমি শাড়ি পড়েছো
কারন, আমি যে তোমার প্রান।
পাঁচটে বৈশাখ পার করিলাম
মঙলযাত্রা ছাড়া
আগামীবার, মেলায় যাব!
সে আশায় দিচ্ছো আমায় পাহাড়া।
লাশের উপর লাশ জমেছে
ব্যথা ভরা এই আঙিনা
তারপরও তারা রাস্তায় বেড়োয়
তারা যে লজ্জাহীনা।
ক্ষয়েরী রঙের শাড়ির সাথে
ম্যাচিং করে চুড়ি
আর লাজুক হাসি দিয়ে
আমার মন করেছো চুরি।
দুলচে তোমার কানের দুল আর
শাড়ির ধূসররঙের পাড়।
পরেছো কপালে কালো টিপ
তা দেখে আমার মন যে করছে মিট মিট!
পান্তা-ইলিশ খেলাম না আজ
দিলাম সুরের মেলাকে বিসর্জন
বৈশাখ কে করে আলিঙন।
পৃথিবীর অসুখ সেরে গেলে
সামনের বৈশাখ ফিরিয়ে এলে
তোমায় নিয়ে যাব ছায়ানট আর রমনায়
শুধু তোমারই ভালবাসার কামনায়।
