
মনুষ্যত্ত্ব
🖌 রুদ্র অয়ন
হিংসা নয়, দ্বন্দ্ব নয়
নয় খুন হত্যা,
ফুল হয়ে ফুটুক সবার
মানবিক সত্ত্বা।
ধর্মের পূর্ণতা পাক
অন্তর মনে সব্বার,
এক সাথে করি বাস
এন্ড্রু শ্যাম জব্বার।
কেন কিসের বড়াই
একই রক্তে মাংসে গড়া,
মিছেমিছি শুধু শুধু
কেন বিভেদ সৃষ্টি করা!
রহিম যায় মসজিদ
অর্জুন মন্দির
বিরাজ করুক সবার মনে
সুমহান সন্ধির।
কেন এতো বাড়াবাড়ি
লালসা – স্বার্থের দ্বন্দ্ব!
সব ভুলে এসো রচি
সাম্য-মনুষ্যত্ত্ব’র ছন্দ।