আমাকে তুমি ফিরাইওনাগো

আমাকে তুমি ফিরাইওনাগো //// শফিক তপন

আমাকে তুমি ফিরাইওনা গো
তোমার প্রেমের অভিবাসী ।
তোমারই জন্য কাঁদিগো খোদা, তোমার লাগি আমি হাসি ।

খোদাতালা গো ডাকি দিনরাত
তোমায় আমি ভালো বাসি ।
তোমারই পথে চলেছি খোদা, তোমারই কাছে ফিরে আসি ।

আমি তোমায় ডাকি খোদা, দাওগো সাড়া
শুধু তোমারই জন্য আমি, হই দিশা হারা
সারাজীবন ডেকে যাব পাব কিনা না পাব
তবু মন দিয়ে তোমায় তালাশি ।

খোদাতালা গো ডাকি দিনরাত
তোমায় আমি ভালো বাসি ।
তোমারই পথে চলেছি খোদা, তোমারই কাছে ফিরে আসি ।

শুধু তোমায় ডাকি খোদা, তোমাকেই চাই
তুমি জান্নাতে নিও যেন, তোমাকেই পাই
আছো তুমি দেহমনে ভুলবনা কোন ক্ষণে
বাঁচি মরি রব তোমার পাশাপাশি ।

আমাকে তুমি ফিরাইওনা গো
তোমার প্রেমের অভিবাসী ।
তোমারই জন্য কাঁদিগো খোদা, তোমার লাগি আমি হাসি ।

খোদাতালা গো ডাকি দিনরাত
তোমায় আমি ভালো বাসি ।
তোমারই পথে চলেছি খোদা, তোমারই কাছে ফিরে আসি ।

রবিবার, ২৬শে জানুয়ারী ২০২০ইং
শীতকাল, ১৩ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

0.00 avg. rating (0% score) - 0 votes