বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা-৩

বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড

বৃষ্টি কবিতা-৩
লক্ষ্মণ ভাণ্ডারী

আষাঢ় মাসে
বাদলা দিনে
আজও বৃষ্টির দেখা নাইরে, বৃষ্টির দেখা নাই।

বাদল দিনে
মেঘের কোণে
কালো মেঘের দেখা নাই রে, মেঘের দেখা নাই।

গুরু গম্ভীর
ডাকে না দেয়া
ঘন মেঘের গর্জন নাই রে, মেঘের গর্জন নাই।

আকাশ পারে,
ভরা আষাঢ়ে,
বিজুলির আলো নাই রে, বিজুলির আলো নাই।

কড়া রোদ্দুরে
জীবন পুড়ে
শীতল জল কোথায় পাই রে জল কোথায় পাই।

অজয় পারে
নদীর ধারে
অজয় নদীতে বান নাই রে নদীতে বান নাই।

দিনের শেষে
পাহাড় ঘেঁষে
পশ্চিমেতে সূর্য ডুবে যায় রে সূর্য ডুবে যায়।

সাঁঝের বেলা
জোনাকি মেলা
চাঁদের আলো কোথাই পাই রে আলো কোথায় পাই।

আঁধার হলো
ফুটলো তারা
রাতে নীল আকাশের গায় রে নীল আকাশের গায়।

রাত ফুরালো
সকাল হলো
আজও বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই।

0.00 avg. rating (0% score) - 0 votes