আসবে কখন সে ভোরাই ?

আসবে কখন সে ভোরাই?
    ✍ বলরাম সরকার
★★★★★★★★
আমার কিছু  কথা ছিল ,
তোমারও ছিল কিছু  সুর ;
আমার উঠোন ভরা ছিল
তোমার  সোনালী রোদ্দুর।

গান আজ গেছে  থেমে ;
আকাশে মেঘেদের মেলা ।
কথা গুলো সুর  খোঁজে ,
নীরবেই কাটে শুধু বেলা।

আঁধারের  ঘোর  কেটে
পাব নতুন কোনো ঊষা ;
ধুলো- পড়া-  বীণা টা-
পাবে নতুন সুরের ভাষা।

আমি  আছি  বসে  তাই ,
আসবে কখন সে ভোরাই !

0.00 avg. rating (0% score) - 0 votes