তোকে খুঁজি ফাগুনে ।।। শফিক তপন
বসন্তের কোকিলারে
রাখিব তোরে বুকের মাঝে ধরিয়া,
শক্ত করিয়া ধরিব
বল পালাইবি তুই কেমন করিয়া ।
হাতের রঙীন চূড়ী
খোঁপায় ফুল আরো পড়নে শাড়ী,
তোর রূপের আগুনে
ঝলমল করিতেছে আমার বাড়ী ।
বসন্তের শাড়ী পড়িলে
মন যে ভরিয়া যায় বসন্ত বাতাসে,
তোর গায়ের খুশবোতে
সই ওগো আমার বসন্ত বুক ভাসে ।
তুই শাড়ী নাপড়িলে
কখনো বসন্ত আসিবেনা ফিরিয়া,
আর বসন্ত নাআসিলে
এই প্রাণ বাঁচিবেনা তোকে ঘিরিয়া ।
আমি পুড়িব মরিব
তোর বসন্ত রূপে রাঙানো আগুনে,
খুঁজিব নীরবে নীভৃতে
তোকে আমি শত জনমের ফাগুনে ।
রবিবার, ২রা জুন ২০১৯ ইং
গ্রীষ্মকাল, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ