ঝুলকালি

ঝুলকালি
   -বলরাম সরকার
======================
তোমার কাছে আমি    ক্ষুদ্র  মাকড়সা ;
তোমার ঘরের কোণে   আমার ভরসা ।
তোমার দেওয়াল বেয়ে   উঠবো  বলে-
কত শত বার আমি     পড়েছি পিছলে ।
সুতোর মতো নরম    নিজ লালা  দিয়ে,
তোমার দেওয়াল গুলি  দিয়েছি জড়িয়ে ।
তোমার অজান্তে  আমি  বেঁধেছি নোঙ্গর ;
তোমারই ঘরের কোণে আমি বেঁধেছি ঘর ।
উনানের ধোঁয়া দিলে    দিলে   ধুলোবালি,
আমার ঘর তোমার   কাছে হল  ঝুলকালি ।
ঝাড়ু দিয়ে দিলে ফেলে    স্বস্তি   পেলে  মনে
দেখেছ কি বেঁধেছি বাসা ফের তোমার কোণে?

0.00 avg. rating (0% score) - 0 votes