যা কিছু ভালোবাসি

ভালোবাসি ফুল
মিষ্টি বকুল
ভালোবাসি।

ভালোবাসি সন্ধ্যা
রজনীগন্ধা
ভালোবাসি।

ভালোবাসি চাঁদ
জ্যোৎস্নার রাত
ভালোবাসি।

ভালোবাসি আকাশ
স্নিগ্ধ বাতাস
ভালোবাসি।

ভালোবাসি তারা
ঝিরঝির ধারা
ভালোবাসি।

ভালোবাসি শাক
মোরগের ডাক
ভালোবাসি।

ভালোবাসি পাখি
বিড়ালের উঁকি
ভালোবাসি।

ভালোবাসি ঘুড়ি
রঙিন চুড়ি
ভালোবাসি।

ভালোবাসি গাছ
ময়ূরের নাচ
ভালোবাসি।

ভালোবাসি মেলা
বিকেলের খেলা
ভালোবাসি।

ভালোবাসি সাগর
জলের ঘর
ভালোবাসি।

ভালোবাসি বই
জ্যৈষ্ঠ্যের দই
ভালোবাসি।

ভালোবাসি কবি
আলোর রবি
ভালোবাসি।

ভালোবাসি গান
পুকুরের স্নান
ভালোবাসি।

ভালোবাসি ছড়া
ডালের বড়া
ভালোবাসি।

ভালোবাসি স্বজন
মানুষের মন
ভালোবাসি।

ভালোবাসি
ভালোবাসি।
5.00 avg. rating (98% score) - 1 vote

Leave a comment