ছোট ভাই জন্মানোর আগে

সে দুষ্টু , সে মিষ্টি , সে যে আমারই ভাই ।
সে আসার আগে , বড়ই একাকী ছিলামরে ভাই ।

সারাদিন বাসায় , মাদরাসায় , ঘুরে ফিরে কাটতো আমার দিন ।
ভাবতাম বিরলে ,শান্তি ছিলনা মনে , থাকতাম বিমলিন ।

আমি যৎপরোনাস্তি , আসক্ত ছিলাম ব্যাটবল খেলায় ।
জেদ করতাম , বিকেল বেলায় , অনুমতি না মেলায় ।
প্রয়োজন ব্যাতিরেকে , যেতাম না বাহিরেতে ।
থাকতাম কেবল , চার দেয়ালের মাঝে ।
পড়তাম শুধু , যা কিছু আছে , পাঠ্যবই বাদে ।
লাগাতাম গাছ কারাগারে , যেতাম ছাদে মাঝে মাঝে ।
শুনতাম আমি ওয়াজের সুর
বৃদ্ধি পেত ইমানের নুর
হারিয়ে যেতাম গজলের মাঝে।

0.00 avg. rating (0% score) - 0 votes