বিষাক্ত এই শহর

বিষাক্ত এই শহর
-জিহাদ আমিন

বিষাক্ত এক শহরের প্রেমে আমি আসক্ত
শেষ হবে কি জীবন ফুরিয়ে গেলেও তার দাসত্ব?

রাজার রাজ্যে আমোদ প্রমোদ চলছে সবি
গলাবাজির জন্য স্থান পায় কিছু নামি দামি কবি,

সময়ের সাথে সাথে এক দিন সবই হারাবে
ক্ষোভে লোভে নতুন কেউ এসে রাজ্যের প্রতি হাত বাড়াবে।

এমনি করেই বিলীন হবে কোন একদিন রাজার রাজত্ব
বিষাক্ত এই শহরের অলিতে গলিতে ছাপা পড়ে
হয়েছে কত শত হাজারো নিরিহ অবুঝ প্রাণের অকাল মৃত্যু,

আসক্ত অনেকেই এই বিষাক্ত শহরের প্রেমে
তবুও ভালোবাসা চলছে চলবে অভিরাম
এই জীবন কখনো কারোই পড়ে থাকবেনা থেমে।

বিষাক্ত এই শহর কেড়ে নিয়েছে কত স্বপ্ন আশা ঘর
অর্থও স্বার্থের কাছে আপন হয়েছে পর,

অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করে যাবে যে যাহার মতো
এই শহরের প্রতিটি দেয়ালে দেয়ালে হয়তো
ঝুলবে এক দিন সব কিছুই সাদা কালো ফ্রেমে।।

0.00 avg. rating (0% score) - 0 votes