সাঁঝের আকাশ – হাকিকুর রহমান

সাঁঝের আকাশ
হাকিকুর রহমান

সাঁঝ আকাশে জ্বলে আছে অগনিত তারা
নয়ন ভরা দৃশ্য দেখে হয়যে হৃদয় হারা।

তারায় তারায় গগণ ভরে ডাকে ইশারায়
মনটা সেযে যায় ছুটে যায় কোনসে সীমানায়।

তার সাথেযে যোগ দিয়েছে রাতের দখীন হাওয়া
প্রান জুড়িয়ে শুরু হলো জীবনের গান গাওয়া।

এমনি করে জীবন থাকুক তারায় তারায় ভরে
আশায় ভরা ভুবন গড়ি সারা বছর ধরে।

0.00 avg. rating (0% score) - 0 votes