কাব্য – হাকিকুর রহমান

কাব্য
হাকিকুর রহমান

গদ্য পাগল, পদ্য পাগল
দাও হে খুলে, মনের আগল।

চোখ মেলে চাও পৃথিবীকে
দেখবে আলো চারিদিকে।

কেউবা লেখে ভাবের কথা
কেউ বলে তার মনের ব্যথা।

কেউ দিয়ে যায় উপদেশ
পংতিগুলো মানায় বেশ।

কেউ শোনায় শান্তির বাণী
শুনলে সেটা ঘুচায় গ্লানি।

কেউ তুলে ধরে জীবনের দিক
কথাগুলো তার লাগে সঠিক।

কেউ বা বলে দেশকে নিয়ে
নিজের মনের মাধুরি মিশিয়ে।

চলুক এভাবে কাব্য লেখা
যদি তা থেকে যায় কিছু শেখা।

0.00 avg. rating (0% score) - 0 votes