পৃথিবীটা থেমে গেছে ।।। শফিক তপন

পৃথিবীটা আজ থেমে গিয়ে হয়ে গেছে শান্ত,

বাহিরে লকডাউন জনমানবে এক আতঙ্ক ।

কেউ আর হাঁটে নাগো একসাথে পাশাপাশি, 

থাকে ভয়ে কেউ যদি মেরে দেয় একটা কাশি । 

হাঁচি আর কাশি করোণা ভাইরাসটি ছড়ায়,

শ্বাস ও প্রশ্বাসে শরীরের অঙ্গ প্রতঙ্গে ভরায় । 

প্রত্যেককেই যথাযত সময়ে টিকা নিতে হবে,

নিজে পরিবার সহ সাস্হ্য বিধির মতে রবে । 

এ করোনাভাইরাস বারেবারে ফিরে আসে

ধরবে কেউ যদি থাকে কারো আশে পাশে । 

কত যে কষ্ট পেতে করোণা থেকে পরিত্রান, 

তিলে তিলে নি:শেষ হয়ে যায় দেহ ও প্রাণ । 

সবকিছুতেই যেন আজকে হয়ে গেছে বাধা,

এপৃথিবীতে বিরাজমান এক গোলক ধাঁধা ।

আমি রয়েছি ঘরের মধ্যে সবার মতই বন্দী,

ভয়েই থাকি প্রেমের সাথেও করিনাই সন্ধি । 

একরোণা ভাইরাসকে করতে হবে প্রতিহত, 

তাই পরিস্কার পরিছন্ন থাকতে হবে অবিরত ।

যতদিন করোণা আমাদের পৃথিবীতে রবে, 

বাহিরে শারিরীক দূরত্ব বজায় রাখতে হবে । 

হয়তো সময়ও লাগবে মুছে যেতে সব ক্ষত,

দেশ-বিদেশে ছুটবে মানুষ সেই আগের মত । 

সবকিছুর শেষে আবারো মুখে ফুটবে হাসি,

পরস্পরের মধ্যে জাগবে ভালোবাসাবাসি ।

——-

পৃথিবীটা থেমে গেছে ।।। শফিক তপন 

উইন্টার, শনিবার, ২১শে অগাষ্ট ২০২১ইং 

শরৎকাল, ৬ই ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

0.00 avg. rating (0% score) - 0 votes