ছড়া- ভবের হাট

ছড়া- ভবের হাট
হাকিকুর রহমান

ভবের হাটের বেচাকেনা
সঙ্গে তোমার কেউ যাবেনা।
সেদিন যেমন এসেছিলে
তেমনি করে যাবে চলে।
যতই করো ভবের মায়া
সন্তান, সম্পত্তি, জায়া।
তাইতো কেঁদে নেই কোন ফল
সাথে যাবে শুধু কর্মফল।
ভবের মায়ায় থাকলে পড়ে
কোন লাভই নেই শরীরে।

0.00 avg. rating (0% score) - 0 votes