অজানা

অজানা
হাকিকুর রহমান

জীবন স্রোতের আঁকে বাঁকে
কান্না হাসি লুকিয়ে থাকে
কেউ দেখে আর কেউ না দেখে
কারো জানা নাই।

এমনি করেই চলছে জীবন
ঘড়ির কাটায় ঘুরছে ভুবন
কখন কোথায় থামতে হবে
কারো জানা নাই।

যায় অযথা সময় কেটে
উল্টো পথে হেঁটে হেঁটে
কোন পথে যে চলতে হবে
কারো জানা নাই।

শূন্য আশা নিয়ে বুকে
জীবন চলে ধুঁকে ধুঁকে
কোন কুলেতে ভিড়তে হবে
কারো জানা নাই।

0.00 avg. rating (0% score) - 0 votes