ক্রিকেট

ক্রিকেট
হাকিকুর রহমান

বাইশ গজের ভিতরে
বাইশ জনের খেলা
চলছে খেলা চরম উত্তেজনাকর
চলছে সারা বেলা।

কখনও সাদা বলে
কখনও লাল বলে এই খেলা চলে
গায়ের জোরের খেলা নয় এটা
বলে-ব্যাটে শুধুই বুদ্ধিমত্তার কথা বলে।

টেষ্ট, ওয়ান-ডে, টি-টুয়েন্টি
এই তিন ভাবে এই খেলা করা যায়
প্রকার ভেদে বিভিন্ন ওভারে
এই খেলা মাঠে গড়ায়।

বল যদি মাটি ছুঁয়ে সীমানার বাইরে যায়
তখন হয় চার
আর যদি মাটি না ছুঁয়ে সীমানা পার হয়
তাতে হয় ছক্কা আর তা দেখতে কতই বাহার।

চলুক খেলা গোটা বিশ্ব জুড়ে
চলুক খেলা বলে-ব্যাটে
সারা বছর জুড়েই এ খেলা চলুক
সকল খেলার মাঠে।

0.00 avg. rating (0% score) - 0 votes