সুসময়ের বন্ধু

সুসময়ের বন্ধু
হাকিকুর রহমান

এখন তোমার আছে
প্রচুর অর্থ, বিত্ত
আছে চারিদিকে সুখ
খুশীতে ভরা চিত্ত।

কতোনা আছে বন্ধু-স্বজন
কতোনা আছে চাটুকার গন।

ভালই কাটে সময় সকল
বোঝা যায়না সকাল-বিকাল।

যখন ফুরাবে বিত্ত তোমার
তখনই চেনা যাবে বন্ধু সবার
থাকবেনা কেউ পাশে দাড়াবার
দেখবেনা সাথে কাউকে পাবার।

সময়ের বন্ধু বটে
অনেকেই হয়
দুঃসময়ে সব অচেনা
কেউ কারো নয়।

0.00 avg. rating (0% score) - 0 votes