নতুন চেতনা

নতুন চেতনা
হাকিকুর রহমান

আবার জমবে মেলা
বটতলা, হাটখোলা
জীবনের জয়গানে জাগোরে
আবার ভাসবে ভেলা
ভরা গাঙে, মাঝখানে
জেগে ওঠো সাথীরা সাগরে।

আর নয় ঘরে থাকা
আর নয় পরাজয়
বুকে আশা বেধে নিয়ে
ভুলে থাকা আর নয়।

দেখা যায় নতুন আলো
চলো সবাই সামনে চলো।
নতুন দিনের চেতনায়
আয়রে সবাই চলে আয়।

0.00 avg. rating (0% score) - 0 votes