খুঁজে ফেরা

খুঁজে ফেরা
হাকিকুর রহমান

অতীত, বর্তমান, ভবিষ্যৎ
সব মিলে মিশে একাকার
মহাকালের বিস্তৃতিতে
এযেনো খুঁজে ফেরা আবার।
নগদ যা পাওয়ার ছিলো
অনেক আগেই হারিয়ে গেছে কোথায়
ব্যর্থ মনে তাই খুঁজে ফেরা
এখানে, ওখানে, সেখানে সব আঙিনায়।
এখোঁজার আর যেনো
নেই কোন শেষ
কবে ভাঙ্গবে মিলন মেলা
রবে শুধু রেশ।

0.00 avg. rating (0% score) - 0 votes