নত নয় কোভিডে – সুবোধ কুমার শীট

কোভিড আমার এ রক্তে থাকুক
তবু আমি প্রাণ ছাড়বো না। 
অক্সিজেন যে আমার মনোবলে
আমি ভাই হাল ছাড়বো না। 
লড়তে যে জানি, আমি নিজের সাথে 
যমের সঙ্গে সন্ধি করে। 
নিয়ম-বিধিটা খুব টাইটে রাখি
দেখিনা কি করে জীবন মরে! 
থাকুক রক্তে এ কোভিড আমার
সাবধানতার পরেও যদি। 
কবজ শক্তি আমার মনোবলে
এ মনোবল যে অ্যান্টিবডি।

রচনাকাল-
নিজ বাসভবন 
০২/০৫/২০২১
0.00 avg. rating (0% score) - 0 votes