অচীন পাখি
হাকিকুর রহমান
অচীন পাখিরা উড়ে চলে
শুন্যে ডানা মেলে
দেশ থেকে দেশান্তরে
শীত-গ্রীস্ম-বরষায়
এদেশ থেকে ওদেশে যায়
সময় হলে আবার ফিরে
সেই সুদুরে নিজের ঘরে।
কখন কোথায় থামতে হবে
ওদের সঠিক জানা আছে
কখন কোথায় ফিরতে হবে
সময় হলে নিজের গাছে।
এমনি চলে অচীন পাখিদের
আপন পথে ভূবন ঘোরা
কোন ইসারায় চলা তাদের
পাখার নীচে আপন ধরা।