মনের ঘুড়ি
-জিহাদ আমিন
এই জগতে সুখী বলতে কেউই নয়
এখানে সবাই ভালো অভিনেতা
ভালো থাকার অভিনয় করে জীবন করে পার,
আসলে’তো জীবনের সুখের পাতা
অতীতে ফেলে আসা দায়িত্বে চাপা পড়া ভাগ্যের খাতা
বেশির ভাগই পড়ে রয়েছে শূন্য সবার।
এই জগৎ সংসারের তরে বাহিরে অথবা ঘরে
সকলের চাহিদা পূরণ করতে গিয়ে
কখন যে সে বেমালুম ভুলেই যায়
এই জীবনে কত কিছু চাওয়া ছিল আমার।
অথচ কতনা স্বপ্ন দেখতো
মনের ঘরে ঘুড়ির রঙ্গে রাঙ্গিয়ে কত ছবি আঁকতো
এক সময় এই জীবনকে নিয়ে
রঙ্গীন ঘুড়ি উড়াবে বলে নিজের মনের ওই আকাশে।
আজো সেই মন আছে মনের জায়গাতেই
ভালোবেসেছিলাম তাকে এক দেখাতেই,
শুধু ঘুড়ির সুতা কেঁটে গেছে জীবন থেকে বহুদিন আগে
কখন তা হয়েছে এমন বুঝতে পারেনি সেতো নিজে।
জীবন মানেই তো যুদ্ধ বিজয়ে হাসি পরাজয়ে কষ্ট
কত যে জীবন অকালে হয়ে যায় পথভ্রষ্ট,
চলার পথের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে
অতীতের ঘোর করিয়া দূর বর্তমানকে সঙ্গে নিয়ে
জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়াটাই হওয়া উচিত
বেঁচে থাকার জন্য প্রতিটি জীবনের মূল উদ্দেশ্য।।