প্রথম দেখা

প্রথম দেখা
হাকিকুর রহমান

নদীর ঘাটে জল আনিতে
কোনসে আলোর ঝলকানিতে
রাজকুমারের হৃদয় মাঝে উঠলো উতলিয়া
আকাশ ছিল নীল
বাতাস অনাবিল
নদীর ঘাটেই শুরু হলো হৃদয় দেয়া নেয়া।

চোখে চোখে কথা হলো
হলো হৃদয় বিনিময়
ছোট্ট গাঁয়ের মেয়ের সাথে
ভিন গাঁয়ের এক রাজকুমারের
প্রথম পরিচয়।

প্রথম দেখায় ভাব হয়ে যায়
মনের মাঝে মন খুঁজে পায়
এমনি করেই দুই হৃদয়ের
সুরের সাথে সুর মিলে যায়।

0.00 avg. rating (0% score) - 0 votes