ফাগুন

ফাগুন
হাকিকুর রহমান

ফাগুনের এই ভরা জোসনায়
আয়রে সবাই আয়
হাসনুহেনার সুবাসেতে
বাগান ভরে যায়।

জোসনার খোলা আলোয়
ছেলেরা সব খেলতে নামে মাঠে
শুরু হয় আলোর খেলা
যখন সুর্যি নামে পাটে।

কে কে যাবে খেলার মাঠে
আয়রে তোরা আয়
হাসি খুশী আর আনন্দতে
সময় বয়ে যায়।

0.00 avg. rating (0% score) - 0 votes