জীবনের জয়

জীবনের জয়
-জিহাদ আমিন

মেনে নিয়ে জীবনের কঠিন পরাজয়
খুঁজে ফিরি অবিরত কোথায় লুকিয়ে রয়েছে জয়,
যা হারানোর জীবন থেকে বহু আগেই তা হারিয়েছে
পথের বাঁধা হয়ে পথ নিজেই সামনে এসে দাঁড়িয়েছে
কি হবে মিছেমিছি জীবনকে পেয়ে ভয়।

হেরে যাওয়াটাকেই যখন করে নিয়েছি জীবনের অংশ
কার আছে এত হিম্মত যে আমায় করিতে পারে ধংস,
আমার বিবেকের কাছে সব চেয়ে বেশি মূল্য মানুষের
হোক সে ধণী গরীব দিনমজুর,যদি ক্ষতি না করে সে সমাজের
করি তারে সম্মান হতে পারে অন্যের চোখে বেমানান,খুঁজিনা জাত বংশ।

কখনো জোটে না মুখে দু’বেলা দু’মুঠো ভাত
জীবন ভাগ্যের অবহেলায় মাথায় পড়েছে হাত
সহিতে হবে নানান জনের নানান কথা আরো কত অপবাদ,
আমার ভাগের হিসেব আমি পাইনি খুঁজে
কোথা থেকে এসে কে যেন নেয় সবকিছু বুঝে
কেন পরের ভোগে সহজ সরল জীবনগুলো হবে বরবাদ?

জীবন বাঁচার যুদ্ধে যখন লড়াই করেই বাঁচতে হবে
কি হবে অন্যের কাছে করিয়া মাথা নত
কে দেখিবে এসে জমানো বুকের সকল ক্ষত,
মেনে নিয়েছি নিজ হতেই আমি পরাজয়
খুঁজে ফিরি অবিরত কোথায় লুকিয়ে রয়েছে জয়।

হাত পাততে আমি অভ্যস্ত নয় অন্যের কাছে
এখনো এই জীবনের আছে প্রাণ রয়েছি বেঁচে
মেনে নিয়েছি জীবনের সকল পরাজয় হেসে হেসে,
যে জীবন হেরে যায় তাহার কি থাকে আর হারানোর ভয়
পরাজয় গুলোকে আবাদ করিলেই আসিবে জীবনের জয়।।

0.00 avg. rating (0% score) - 0 votes