মাতৃভাষা

মাতৃভাষা
হাকিকুর রহমান

আমার গর্ব, আমার আশা
আমার ভাষা, বাংলা ভাষা।

এই ভাষার জন্যে যাঁরা
দিয়ে গেছে প্রাণ
তাঁদের স্মরণে এসো
গেয়ে যাই গান।

তাঁরা জীবন দিয়েছে
অকাতরে
কতনা মায়ের বুক
খালি করে।

আমাদের এখন আছে
শুধু করণীয়
এদিনটিকে করে রাখা
সবদিক দিয়ে স্মরণীয়।

0.00 avg. rating (0% score) - 0 votes