বিশ্বাসঘাতক

বিশ্বাসঘাতক
হাকিকুর রহমান

যুগে যুগে বিশ্বাসঘাতদেরকে
চিনেছে সবাই
সর্বকালে, সর্ব যুগে
বিশ্বাসঘাতকেরা
বিশ্বাসঘাতকতা করেছে
নিজের সাথে, সংসারের সাথে, সমাজের সাথে
সমাজের ভিতরে থেকে।

সর্বকালের বিশ্বাসঘাতকেরা
কালের বিবর্তনে হারিয়ে গেছে
শুধু,
তাদের কর্মকান্ড কখনও কখনও
তাড়া করে সাধারণকে।

কিন্তু,
প্রতি ঘরেই কমবেশী যে
বিশ্বাসঘাতকের বাস
সেটা নির্মুল হবে কিভাবে
যার কোন প্রতিকার নেই
যা কিছু ধরা ছোঁয়ার ভিতর নেই
আর,
ওদের কর্মকান্ড বেড়েছে চারিদিকে।

0.00 avg. rating (0% score) - 0 votes