করুণ প্রাণের আহ্বান

করুণ প্রাণের আহ্বান
-জিহাদ আমিন

জালিম শাসকের রাজ্যে আমি এক শোষিত মানুষ
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই কি আমার দোষ?
অন্য সবার মত রক্তে মাংসে গড়া আমার এই দেহ
যার যখন মন চায় অত্যাচার করিবে যে কেউ,
শাসকের আসনে বসিয়া নিরিহ জন-সাধারণের
রক্ত শোষণ করিতে ব্যস্ত ওরা কি মানুষ না কি রাক্ষস?

আমি মৃত নয় এখনো জীবিত
একটু একটু জমাট বেধেছে বুকের সকল ক্ষত,
প্রয়োজনে সত্য দ্বীনের পথে বিলিয়ে দিবো তাজা প্রাণ
তবুও অন্যায়ের সামনে কখনো করিবোনা মাথা নত,
যদি এমনও হয় বেঁচে থাকতেও হবে এক মূহুর্ত
মাথা উঁচু করে বাঁচবো বিজয়ী বীর সৈনিকের মত।

ভুলিনি আমি আমার অতীতের ইতিহাস
চোখের সামনে হতে দেখেছি কত অন্যায় অত্যাচার ত্রাস,
অবশেষে এক দিন জয়ী হবো আমরাই
ধংস হবে সকল জুলুম অত্যাচারের রাজত্ব
ফিরে আমরাই গড়বো নতুন এক পৃথিবী করবো সত্যের সাথে বসবাস,
আমি তো এই দুনিয়ার কোন রাজ্যে কিংবা রাজা
কারো কেনা গোলাম অথবা নয়’তো দাস।

সেই সোনালি যুগ আবার আসবে
চাঁদ তাঁরা গুলো ফিরে জ্বলজ্বল করে হাসবে,
চারিদিকে ছড়িয়ে পড়বে সত্যের সুঘ্রাণ
এক মুক্ত বাতাসের সাথে নিশ্বাস নিবে প্রতিটি প্রাণ
আয় তোরা ফিরে আয় এক হয়ে;এই যেন এক করুণ প্রাণের আহ্বান।।

0.00 avg. rating (0% score) - 0 votes