আহ্বান

আহ্বান
হাকিকুর রহমান

মধ্য গগনে হঠাৎ আলোর ঝলকানি
দুরুদুরু হৃদয়ে এযেনো শুনি কার বাণী।

এগিয়ে যাওয়ার আহ্বান আসে
কোনসে সুদুর থেকে
বেরিয়ে পড়া পথের দিশায়
আবার প্রথম দেখে।

এযেনো এক নতুন অনুভব
কিছু খুঁজে পাবার আশায়
নদীর মতোই গতিপথ তার
কোথাও সোজা কোথাও বাঁকায়।

এমনিভাবে জীবনের কবে হবে যবনিকাপাত
শেষ হবে অংক কষার সকল গণিত ধারাপাত।

0.00 avg. rating (0% score) - 0 votes