আমাদের ঠিকানা

আমাদের ঠিকানা
হাকিকুর রহমান

পদ্মা, মেঘনা, যমুনা
এইতো আমাদের ঠিকানা
এদের অববাহিকায় আমাদের বসবাস
এদের পলিবাহিত মাটিতে
আমাদের চাষীরা করে চাষ।

ফলে ফসল আর খুশীতে প্রাণ মন দোলে
নানান রঙের জামা পরে শিশুরা সব খেলে।

এভাবেই কাটে জীবন তাদের খুশীর সীমানায়
ষঢ় ঋতুর দেশটি এযে ব-দ্বীপের আঙ্গিনায়।

0.00 avg. rating (0% score) - 0 votes