আলোর দিশারী

আলোর দিশারী
হাকিকুর রহমান

মধ্য রাতের ঘুম ভাঙ্গিয়ে
কে যায় সমূখের পানে
পথটাকে আলোকিত করে
ঘুম ভাঙ্গানিয়া গানে।

আলোর দিশারী হয়ে
বয়ে চলে অবিরত
আশায় ভরিয়ে দিয়ে
হৃদয় করে অভিভূত।

এ এক অপার শিহরণ
লাগে মনে প্রাণে
হৃদয় জাগানো তার সেই
ঘুম ভাঙ্গানিয়া গানে।

0.00 avg. rating (0% score) - 0 votes