সময়
হাকিকুর রহমান
সময় কখন পেরিয়ে গেছে
কোন কিছু টের পাবার আগেই
লক্ষ্য কখন চ্যুত হয়েছে
সঠিক পথ খোঁজার আগেভাগেই।
বর্তমান আর অবর্তমানের
মিলন হয়েছে পথে
ভাবনাগুলো ধূসর হয়েছে
বোঝা যায়নি কোনমতে।
এমনি এক সন্ধিক্ষণে
পথে বেরুনো আবার
কখন কি ঘটে কেজানে
এই পথ হতে পারাপার।