আলো

আলো
হাকিকুর রহমান

আলোর নীচেই অন্ধকার
আর সেই আঁধারেই পথ চলা
মরীচিকাসম সমূখের পথ
তবু সেই পথেই সাফল্যের কথা বলা।

একুল ওকুল দুকুল ছাপানো
বরষার নদী যেমন
আশা ভরষার গতিবিধি মেপে
প্রাপ্ত সুফল তেমন।

তারপরও দেখার থাকে
কে কোন পথে চলে
তারপরও শোনার থাকে
কে কোন কথা বলে।

0.00 avg. rating (0% score) - 0 votes