ব্যর্থতার মুকুট

ব্যর্থতার মুকুট
-জিহাদ আমিন

সকল সুখ হয় তুচ্ছ দু’ফোটা অশ্রুর কাছে
ব্যর্থতার মুকুট মাথায় লয়ে তখনও জীবন বাঁচে,
ভালোবাসার চেয়ে নেই বড় জীবনে এমন কোন দুর্বলতা
সমাধান খুঁজিতে প্রাণ পণে অন্যকে বুঝিতে
নিজকে একা নিজের সনে যুদ্ধ করে বলিতে হয় মনের যত কথা।

ভালোবাসা আমি’তো তোমাকেই খুঁজি
সকাল দুপুর সন্ধা গড়িয়ে দিনের শেষে কষ্টটাই বেশি বুঝি,
ফোটাতে পারিনি ভালোবাসা দিয়ে সবার মুখে মৃদু হাসি
উপকারের বিপরীতে বাকী ছিল গলায় পড়তে ফাঁসি
তবুও বলি ভালোবাসা আমি’তো শুধু তোমাকেই ভালোবাসি।

ভালোবাসার’তো এমন কোন ধরা বাঁধা রং নেই
যখন যাহার যেমন মন চায় তেমনি ভাবে রাঙ্গিয়ে যাই
যেন কাছাকাছি পাশাপাশি আপন সহোদর ভাই,
সকলি’তো সুখের জন্য নিজেকে করিতে ধন্য প্রথম ভালোবাসাকেই খোঁজে
নিজের মত আপন করে কে তাহারে এতোটা বোঝে।

কেউ ভালোবেসে আপন করে পেতে চায় মন
কারো মনে স্বপ্ন জাগে ছুঁয়ে দেখতে চাঁদ তাঁরা গগন
একপাশে বয়ে সুখের হাওয়া অন্যপাশে পতন,
ভালোবাসা হয়তো মনের দুয়ার হতে কিছুটা দূরে
খুঁজে যাও বুঝে নাও সব সুখ বসত করে নিজের আপন ঘরে।

এক দিকে যখন আলোয় আলোয় ভরা
অন্য দিকে দীপ গুলো পথের খোঁজে দিশেহারা,
কে কাহারে দিবে আপন ভেবে একটুখানি সাহারা
নিজেদের সুখ নিজের মাঝে রাখিতে সীমাবদ্ধ
প্রয়োজন হলে সারা দিন রাত দিতে রাজি জেগে জেগে পাহারা।

সুখ দুঃখ নিয়েই তো এই জগৎ জীবন
আড়াল করে জীবন থেকে সবকিছু খুঁজিতে ব্যস্ত আলোর ভুবন
অকারণে অশ্রু ঝরিয়ে কেমন করে বলি তারে আপন,
ব্যর্থতার মুকুট মাথায় লয়ে কষ্টিপাথরে যাচাই করা জীবন যায় ক্ষয়ে
নিবর নিস্তব্ধ বলতে চেয়েও মুখ বন্ধ চোখ থেকেও অন্ধ কোন অজানা ভয়ে।।

0.00 avg. rating (0% score) - 0 votes