প্রান্তরের পথিক

প্রান্তরের পথিক
হাকিকুর রহমান

অজ্ঞানতায় ভরা জীবনের এক কোণে
বিচরন ক্ষণিকের তরে
পাওয়া-নাপাওয়ার বেদনায়
বিষন্ন মন প্রান থাকে তাই ভরে।

কি আশায় বেধেছিনু ঘর
নেই কোন আপন পর
কিসের প্রতিক্ষায় থাকে মন
যেনো কোন কিছুই নয় আপন।

বিশালতার ব্যাপ্তিতে অপরিচিত সব
প্রান্তরের পথিক
সবখানে না পাওয়ার অনুভব।

0.00 avg. rating (0% score) - 0 votes