ক্ষণিকের ব্যবধান

ক্ষণিকের ব্যবধান
-জিহাদ আমিন

আমার আছে কত খানি সুখ
সুখের খোঁজে ঘুরে মরীচিকার পিছে
এই হৃদয়ও মাঝে বেঁধেছে অসুখ,

ঘুরে ফিরে সকাল দুপুর সন্ধা
কাটে মন মাজার মন্দা হৃদয় যে মানেনা বুঝ।

ওই দূর নীহারিকায় আমি স্বপ্নের জাল বুনি
রাতের আকাশে অজস্র তাঁরা
জানি সেগুলো গোনা হবে না আমার দ্বারা
তবুও যে একা একা বসে বসে গুনি,

কারো স্বপ্নের মাঝে অন্য কারো জীবন বাধা
সুখি করে তারে পায় সে বীরের মর্যাদা,

যার জীবনের স্বপ্ন বলে কিছুই থাকেনা
অন্যজন কি নিবে তাহার দুঃখের ভাগ আধা।

কথার মাঝে বেঁচে থাকে কত শত কথা
কিছু কিছু কথা হৃদয়ে লাগে কঠিন ব্যথা,

কেউ সব কিছু মেনে নিরবে যায় সহে
মনের সব কথা তার আড়ালেই যায় রয়ে।

বেঁচে থাকার জন্য চাই কি শুধু জীবন
আমি যে মুসাফির হয়ে খুঁজে বেড়াই পবিত্র একটা মন
প্রয়োজনে হাসি মুখে মৃত্যুকে করে নিব বরণ,

বন্ধ হবে একদিন এই পৃথিবী সব কোলাহল
যে যাহার মত করে সাজাই নিজের সংসার
এত সুখ এত প্রেম ক্ষণিকের ব্যবধানে হবে সব কিছুই পর।।

0.00 avg. rating (0% score) - 0 votes