স্রষ্টার বিধান

স্রষ্টার বিধান
-জিহাদ আমিন

মরণ আমার যেই দিন এসে যাবে
কে আর আমায় সেদিন রাখবে ধরে,
চলে যাবো আর কখনো আসবোনা ফিরে
কত স্মৃতি মায়া মমতা ছিল ক্ষণিকের জীবন ঘিরে।

কেউ কাছের কেউ বা দূরের
মিলিত হতে হবেই ফিরে সবাইকে একদিন,
কার আছে এমন ক্ষমতা “মা”গো
সেইদিনও শোধ করবে “মা” তোমার সকল ঋণ।

বাবার ত্যাগ আদর ভালোবাসা মায়া মমতা
হৃদয়ের মণিকোঠায় রয়েছে গাঁথা,
মুখে হাসি সুখে রাখতে গিয়ে আমায়
না জানি সয়েছো বাবা তুমি কত যন্ত্রণা ব্যথা,
কত বাঁধা বিপত্তি ঝড় তুফান নিজের উপর নিয়ে
দাঁড়িয়ে ছিলে বাবা তবুও তুমি মাথার উপর ছাতা হয়ে।

কত আদর ভালোবাসায় জড়ানো প্রিয় ভাই বোন
ছিল আদরের সন্তান প্রাণের অতি প্রিয়জন
পাড়া প্রতিবেশি ছিল কত আত্নীয়ও স্বজন,
সকলের কাছেই’তো আমি ছিলাম ঋণী
মার্জনা করে দিও আমার সকল ভুল ত্রুটি
আমি অধম অতি তুচ্ছ তোমরা সকল জ্ঞানী গুণী।

এটাই সৃষ্টির স্রষ্টার বিধান মেনে নিতে হবে
জন্ম মৃত্যু সবইতো এক জনেরই হাতে,
ক্ষমা করো হে প্রভু আমায় শেষ বিচারে
কে চিনিবে সেই দিন কঠিন দিবসও দিনে কাহারে।

যেতে হবেই এক দিন এক এক করে
কেউ আগে নয়’তো কেউ বা দু’দিন পরে,
কেউ থাকবে তখন হয়তো শিশু অল্প বয়সী যুবক যুবতী
কেউ বা বৃদ্ধ নুয়ে পড়েছে বয়সের ভারে,
ফিরে যেতে হবেই কে পেরেছে রইতে কবে
ডাক যাহার এসে পড়বে তাকেই যেতে হবে আগে।।

0.00 avg. rating (0% score) - 0 votes