অন্ধকার কবর
-জিহাদ আমিন
মৃত্যুকে ভুলে গিয়ে হাসি মোরা প্রাণ খুলে
একটুও ভয় কি মনে জাগেনা,
নেতা আমি নামি দামি গরীবের হক মারি
কবরে’তো সঙ্গে আমার কিছু যাবেনা।
মুসলিম আমার নাম
চেহারাতে দেখতে বড়ই মডার্ন,
কি হবে লোক দেখিয়ে
অন্তরের মাঝে যদি না থাকে ঈমান।
আমি যাই সব ভুলে
দেখিনা একটি বারও কোরআন হাদিস খুলে,
যত পায় তত চায় মন
হারাম উপার্জনে গড়ি নিজের জীবন।
বিচার বিভাবে আমার বড়ই দক্ষতা
বলিনা জনগনের মজলিসে একটাও হক কথা,
সত্যকে মিথ্যা বানাই,মিথ্যাকে সত্য
যে দিবে উৎকোচ প্রয়োজনে তার সাথে করি সখ্য।
দিনে দিনে বাড়ছে আমার কত শত প্রয়োজন
প্রতিনিয়ত করছি তার জন্য কতইনা আয়োজন,
আসছি একা যাইতে হবে একা
অন্ধকার কবরের মাঝে সঙ্গী হবেনা কোন প্রিয়জন।।