আপন তরী

আপন তরী
-জিহাদ আমিন

আকাশটাকে আপন ভেবে আমি উড়াই ঘুড়ি
সাগর জলে মন খেয়ালে ভাসাই আপন তরী,
চিঠি আমার পৌঁছে যাবে ঠিক সময়ে
ঠিকানা যদি সঠিক থাকে ভুল করবেনা তা ডাক পিয়নে
চাইলে তুমিও খোঁজ নিতে পারো এই একই নিয়মে।

তোমার আমার হয়নি এমন জানাশোনা
প্রতিটি হৃদয় স্বাধীন কি করিয়া তাকে তুমি করবে মানা,
অজানা ওই পথের খোঁজে মন যদি আর নাহি বোঝে
ছুটে চলে সীমানা বিহীন কোন সুদূরে
সারাক্ষণ তোমারি’তো হয় হৃদয়ও মাঝে আনাগোনা।

সাত সমুদ্র তের নদী কে দিবে পাড়ি
একটু এদিক সেদিক হলেই জাগে মনে ভীষণ ভয়
কি জানি মাঝ পথেই যদি ডুবে যায় তরী
চিরদিনের জন্য পাড়ি দিতে হবে মরণবাড়ী
থাক না হয় কিছুক্ষণ হৃদয় দুয়ার বন্ধ লাভ কি করে বাড়াবাড়ি।

আমার মাঝে আমি বাঁচি তোমার পাশে যতক্ষণ থাকি
পাশাপাশি হাঁটলে দু’জন মনে হয় সেও তো আপন
কিছুটা সময় নিরালায় বসিয়া হাতের উপর হাতখানা রাখি,
পারবে কি চলতে তুমি ওই একই পথে
সুখ দুঃখ করে ভাগাভাগি জীবন রেখে বাজি বাঁচতে এক সাথে
যেটুকু জীবন এখনো পড়ে রয়েছে বাকি।

আকাশ বাতার সাগর সমুদ্র সবইতো আমার
হৃদয় যেথায় ছুটে চলে মন খেয়ালে
ভাবনা গুলো এবার জাগিয়ে তোলো আপন ভেবে,
ভয় নেই এমন দূরে কোথাও হারাবার
যদি তুমি চাও,উড়াবো মনের ঘুড়ি মুক্ত আকাশে
একই তরীতে বসিয়া হেসে খেলে দু’জনে মিলে জীবন করিবো পার।।

0.00 avg. rating (0% score) - 0 votes