প্রতিবন্ধকতা

প্রতিবন্ধকতা
-জিহাদ আমিন

ইট পাথরের চাপায় চার দেয়ালের মাঝে বন্দি হয়ে
জীবনেরাও আজ প্রকৃতি থেকে নিয়েছে ছুটি,
বহুকাল পেরিয়ে গেল বাহিরের আলো দেখতে কেন
বলবে আমায় একটু কেউ জানেনা এই দু’টি আঁখি।

এখনো কি ঠিক সেই আগের মত করে
নানান বর্ণের পাখি গুলো আকাশে উড়ে বেড়ায়,
বাগানে বাগানে ফুটে ওঠে কত শত সহস্র ফুল
ফুলের সুবাসে সৌরভে সুরভিত হয়ে সকলের মাঝে কি গন্ধ বিলায়।

জানতে আমার ইচ্ছে করছে মন
কবে হবো মুক্ত আমি ফিরে সবকিছু দেখবো কখন,
শীতের সকালটা দেখতে ভীষণ ইচ্ছে করে আমার
ঘাসের উপর আলতো করে পড়ে থাকা
শিশিরের মুগ্ধতা দেখে নিজেকে দূরে কোথাও হারাবার।

কবে আসবে আবার ফিরে সেই দিন
ভোরের সূর্যটা এসে উঁকি দিবে আমার জানালার ফাঁকে
সাত রঙ্গের রংধনুরা নিজেকে প্রকাশ করতে আসমানে যাবে এঁকে,
মিষ্টি একটু রৌদ্রের স্পর্শ ছুঁয়ে যাবে সারা অঙ্গে
সারাটা বেলা কাটবে হেসে খেলে তাহাদেরি সঙ্গে।

দিনে দিনে নিজেকে কেমন যেন বন্দি করে ফেলেছি
প্রকৃতিকেও ঠিক আগের মত করে আর দেখা হয় না,
জীবনও হৃদয় হয়ে যাচ্ছে কেমন জানি নিষ্ঠুর
ধরতে চায় না সে এখন আর নতুন নতুন কোন কিছুর বায়না।

বন্দি জীবনের মাঝে আটকা পড়ে কখনো নিজেই নিজেকে খুঁজছি
কবে পাবো এমন জীবন থেকে সকলি মোরা মুক্তি,
জ্ঞান বুদ্ধিরাও দিনে দিনে যেন পাচ্ছে লোপ
চারিদিকে অহরহ বেড়ে চলছে নানান ধরনের পাপ
এটাই কি জীবনের আসল গতি নাকি কোন অভিশাপ,
ভেঙ্গে ফেলতে হবে জীবনও সমাজের সকল প্রতিবন্ধকতা
বাঁচার মত করে বেঁচে থাকাটাই প্রতিটি জীবনের মূল সার্থকতা।।

0.00 avg. rating (0% score) - 0 votes