যাক না জীবন চলে

যাক না জীবন চলে
-জিহাদ আমিন

যাক না জীবন যাচ্ছে যখন চলে
থাক না বন্ধ দু’চোখ আর কি হবে খুলে
দেখে কেউ কি কিছু বলে
সবাই মোরা সবার আপন দলে,
জীবন আমার যাচ্ছে চলে অবেহেলার ছলে
দিক আমি পাই না খুঁজে কাটে সময় মোর বেখায়ালে।

চিরতরে বন্ধ হবে যেইদিন দু’টি আঁখি
কে রাখবে আমায় আপন ঘরে বাঁধি,
যেতে হবেই সব কিছু একদিন করিয়া পর
অপেক্ষা করছে আমার জন্য কবর,
কে নিবে তাহার পরে আর কোন খবর
কেউ কি করবে সেই দিন কারো জন্য সবর।

কে তুমি?নিজেকে প্রশ্ন করিলাম আমি
কি তোমার অস্তিত্ব অবশেষে কোথায় ফিরে যাবে তুমি?
তুমি কি স্বপ্ন দেখ একা চলতে পথ
ভাবতে পারো যে কোন সময় হতে পারে বিপদ
মৃত্যু তোমার অতি নিকটে অল্প বাকী শুরু হতে কেয়ামত।

অবহেলায় কাটিয়ে দিচ্ছো জীবন
দুনিয়ার চেয়ে পরকালের পরীক্ষা আরো কঠিন
হতে পারে তোমার ইচ্ছে গুলো রঙ্গিন,
কে তোমায় দিবে বাধা তুমি তো এখন স্বাধীন
ধৈর্য কি ধরতে পারবে তুমি উপভোগ করিতে সেই বিজয়ের দিন।

শূন্য হাতে তখন তুমি এলে
এটাই চিরসত্য ফিরে যেতে হবে শূন্য হাতে
সবই মিথ্যা যেই সুখকে সুখ ভেবেছো এই জগতে,
প্রকৃত সুখ কখনো তা শেষ হবার নয়
নেই হারানোর ভয় কোন কালেই তার হয়না’তো ক্ষয়
পারবে কি তুমি পরকালের পরম সুখকে করিতে জয়।।

0.00 avg. rating (0% score) - 0 votes