একশত কোটি বছর পর

একশত কোটি বছর পর
-জিহাদ আমিন

একশত কোটি বছর পর এসেও কি কেউ খুঁজবে আমায়
আমার নাম কি লেখা রইবে ইতিহাসের পাতায়,
আমি তো এমন কোন নামি দামি কেউ নই
কেটে যায় জীবন অনাদরে অবহেলায়,
কই এই বেলায় তো কেউ এসে আমায় খোঁজেনি
হয়তো আমি নিজেই নিজেকে ভালো ভাবে বুঝিনি।

পথের পর পথ একাধারে চলে যাচ্ছে বয়ে
সমুদ্রের তীব্র জলোচ্ছ্বাসে সবকিছু যায় ক্ষয়ে,
কোথায় সেই অজানা পথের শেষ ঠিকানা
সমুদ্রের স্রোত কি শুনতে চায় কারো মানা,
সকল প্রশ্নের উত্তরের খোঁজ কোথায় যে পাই
আমারও যে তা সঠিক নেই কোন জানা।

ওই তো সেদিন গায়ের পথ ধরে হেঁটে চলছিলাম
পথের দু’পাশে সারি সারি ছোট বড় বাহারি গাছ
বর্ষার পানিতে ঝিলে শাপলা ফুল ফুঁটেছিল এক ঝাঁক
একা নিজেই নিজের সাথে কত কথা বলছিলাম,

কোথাও চোখে পড়েনা আজ আর সেই পুরনো দিন
এই ভাবে আমিও তো হারিয়ে যাবো কোন একদিন,
একশত কোটি বছর পর এসেও কি কেউ মনে রাখবে আমায়
যারা কিছু দিন আগে হয়েছে গত তাদেরও যে মনে রাখা বড় দায়।

চারপাশে যতদূর দু’চোখ যায় সবইতো আজ আমার
এই পৃথিবীতে আমার আগমনের একশত কোটি বছর পূর্বে
সঠিক জানিনা আমিও যে এই সবকিছু ছিল কার,
হাত বদলের খেলায় যাচ্ছে চলে জীবন এই বেলায়
কেউ কি জানে কখন ডাক এসে যায় কার কোন অবেলায়
একশত কোটি বছর পর এসেও কি কেউ খুঁজবে আমায়।।

0.00 avg. rating (0% score) - 0 votes