আড়ালে জীবন
-জিহাদ আমিন
আসবো না হয় কখনো কখনো
ওই দূরের আকাশটা ছুঁয়ে দেখতে,
গোধূলি বেলায় হৃদয়ের মাঝে
তাহার এক খানা ছবি আঁকতে,
মনে চায় আরেকটি বার নিজের হয়ে বাঁচতে
সব কিছু ভুলে নিজে নিজেকে ভালোবাসতে।
পড়ে থাকে পিছুটান কিছু মান অভিমান
এই জগতে সব কিছুই মূল্যবান
শুধু জীবনের নেই কোন দাম,
গোধূলি বেলার শেষে হাহাকার জাগে বুকের মাঝে
প্রকৃতি চলে তাহার নিজ গতিতে আপন আপন কাজে,
কেউ কারো নয়তো আপন এই পৃথিবীর মাঝে
চলে যেতে হবে এক দিন সবকিছু ছেড়ে
কত কাছের সকল আপনজনা পর করে
জেনেও সবকিছু তবুও ভালোবাসার ঘর বাধে।
একই ছাদের নিচে সকলের বসবাস
কেউ ধনী কেউ গরিব কেউ করে খায় চাষাবাদ,
মাথার ঘাম পায়ে ফেলিয়া ওরা করে যায় আবাদ
অন্যদিকে বসে আছেন তারা কিভাবে করা যায় বরবাদ।
মিটাইতে কি পারবো কোনদিন এই মনের সাধ
ছুঁয়ে দেখতে ওই দূর আকাশের চাঁদ,
সকলেইতো একই ছাদের নিচে করি বসবাস
পরেও কেন মানুষে মানুষে এতোটা ভেদাভেদ।
ভুলে গিয়ে জীবনের সকল পিছুটান
ভাবতে হবে নিজের জীবনকে বেশি মূল্যবান,
আসবো না হয় আবারো ওই দূরের আকাশটা ছুঁয়ে দেখতে
আড়াল করে সব কিছু নিজে নিজেকে ভালোবাসতে।।