শূন্য খাঁচা

শূন্য খাঁচা
-জিহাদ আমিন

আমার সাধের ময়না পাখি সে কি চলে যায়!
পাখি হারা মোর শূন্য খাঁচা দেখে
কেউ কি কিছু বলতে চায়?
যা..রে পাখি যা উড়ে চলে অন্য কোন দূর দেশে
বাঁধুক সেথায় নতুন কোন বাসা
যে যেতে চায় চলে দূরে
তাকে নিয়ে কি হবে মনে বেধে আশা
আজ থেকে মুক্তি দিলাম আমি নিজের সকল দায়।

ছোট্ট একটা পাখি আমি এনেছিলাম ঘরে
বহু কষ্টে পোষ মানিয়ে নিলাম নিজের করে,
কত জ্বালা যন্ত্রণা প্রতিদিন দিত সে আমায়
ধরতো আরো কত নতুন নতুন বায়না
দিতে হত তারে সবই সে যখন যাহা চায়,
বন্দি যে ছিলাম আমি পাখির প্রেমে
তাছাড়া আমার যে আর নাই কোন উপায়।

হঠাৎ করে একদিন পখিটা আমার
কি যেন এক আজব স্বপ্ন দেখে
আস্তে আস্তে সে নাকি একটু একটু করে উড়তে শিখে,
ঘুরে বেড়ায় মনের সুখে বন বাগানে
নতুন নতুন কত রং বেরংঙের সে বন্ধু খোঁজে।

বুঝতে আমার আর রইলোনা কিছুই বাকি
ঠিকই একদিন পাখিটা বুঝি দিবে আমায় ফাঁকি,
হাসি মুখে বলি আমি পাখির সাথে মনের যত কথা
বুঝতে যেন নাহি পারে সে মনের লুকানো সব ব্যথা
আড়ালে জলে ভাসে আমার দু’টি আঁখি।

কেন যে টানলাম আমি পাখিটারে নিজের এত কাছে
তখন যদি একটু বুঝতে পারতাম
কোন একদিন এসে সে আমায় এতখানি দুঃখ দিবে,
শূন্য খাঁচা আমি আজীবন শূন্যই রাখতাম
মিছে মিছি মনের মাঝে কারোই ছবি নাহি আঁকিতাম।

যা..রে পাখি তুই উড়ে চলে যা
যাবার বেলায় শুধু আমায় একটু ফিইরা চা..!
যেইদিন থেকে তুই চলে যাবি দূরে
সেইদিন থেকে আমার বুঝি হইবোনা আর বাঁচা,
দোহাই লাগে পাখি..রে তোর
শূন্য করিসনা তুই কোনদিনও আমার মনের এই খাঁচা।।

0.00 avg. rating (0% score) - 0 votes