পথের খোঁজ
-জিহাদ আমিন
পথের ঠিকানা পাইনা খুঁজে কোথায় সেই পথ
সত্যের হাতে লাগাম পরাইয়া বাড়াও মিথ্যার গতিবেগ,
সাহসা সাহসী এই জননীর তরে
সত্যের আলো কি এখনো এসে পৌঁছেনি তোমার ঘরে,
কবে আর জাগ্রত হইবে তোমাদের সঠিক বোধ
উঠে পড়ে লেগেছো তুমি করিতে সত্যর পথ গতিরোধ।
ভয় কর তুমি সেই কঠিন দিবসও দিনের
যখন পাপ পূণ্যের ওজন করিতে ডাকা হবে মিজান,
শুনতে কি পাচ্ছো তুমি আজান
ওই তো করিতেছে আহ্বান ডাকিয়া মুয়াজ্জিন,
এক আল্লাহর আদেশ পালন করিতে
কায়েম করতে হবে দুনিয়ার জমিনে সত্য সঠিক দ্বীন।
ক্ষীণ ক্ষীণ করে জ্বলছে সত্যের আলো
সেটাও যে ওরা নিভিয়ে দিতে চায়
নিজ থেকে যে পথ হারায় সে কি কভু পথের সন্ধান পায়,
ওরা অতি নিচ নিষ্ঠুর অতিব জঘন্য
ক্ষমতার বলে কেড়ে নিতে চায় অন্যের মুখের অন্ন,
পাপের গহীন সমুদ্রে তলিয়ে ভুলিতে বসিয়াছে নিজ জাতি ধর্ম
মিথ্যা জোর জুলুম হয়ে দাঁড়িয়েছে ওদের প্রধান কর্ম।
বাঁধন খুলিয়া দাও আজ সকল সত্যের
সত্য মিথ্যার ভেদাভেদ বুঝাতে
প্রয়োজনে ডাক দিতে হবে কঠিন যুদ্ধের,
দুনিয়ার বুকে এমন কোন জমিন নেই
যেথায় বন্দি করে রাখতে পারে কোরআনের পাখিদের,
ভেঙ্গে ফেলো জালিমের সব বন্দিশালা
ধংস করে জুলুমের রাজত্ব মিটাও আজি মনের সকল জ্বালা।।