ক্ষমা করো

করেছি সতত ভুল কাঁদছি যে তাই

আমি যে গুনাহ্গার বড় অসহায়

কেঁদে কেঁদে জেরবার মোর দেহ-প্রাণ

ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।

ভয়ে আমি থর থর করে কেঁপে যাই

হয় কি মোর নামায ভাবি নিরালায়

পাপি-তাপি এই আমি তুলেছি দু’হাত

ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।

করেছি কত যে পাপ নাই জানা নাই

অনুতাপে পোড়ে শুধু আমার হৃদয়

তওবা করছি আমি ওগো দয়াময়

ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।

একূলে ওকূলে আমি দয়া যেন পাই

ইয়া আল্লাহ্ সঠিক পথ দেখাও আমায়

ভুল পথে আর যেন কভু নাহি যাই

ক্ষমা করো ক্ষমা করো আল্লাহ্ আমায়।

২৪.০৮.২০০৯

2.33 avg. rating (59% score) - 3 votes